প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন: এ কে এম এ হামিদ

বিজ্ঞপ্তি

অক্টোবর / ২৪ / ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন: এ কে এম এ হামিদ
ad-spce

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবশ্যই মুল্যায়ন করতে হবে। উন্নয়ন অগ্রযাত্রার মহা নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন।
তিনি রোববার (২৩ অক্টোবর) রাতে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেকে নিয়ে অতিতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও ষড়যন্ত্র চলছে। আগামীর বাংলাদেশ হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ। তাই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং প্রচার সম্পাদক মো. মঈনুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দস্তগীর। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আইডিইবি সিলেট জেলা শাখার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া। বাহান্নর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত সদস্য প্রকৌশলী, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, শিশু শেখ রাসেল সহ ধানমন্ডি ৩২ নম্বরে প্রয়াত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় শুরুতে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান আইডিইবি সিলেট জেলা শাখার সদস্য নেতৃবৃন্দ। সবশেষে সংগঠনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন: এ কে এম এ হামিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর সিত্রাংয়ের প্রভাবে জনদূর্ভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাবগুলো মানব সেবার মাধ্যমে বহির্বিশ্বে সুনাম অর্জন করছে: গভর্ণর রুহেলা খান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে কৃষক সমাবেশে জেলা প্রশাসক মজিবর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি কাজে এগিয়ে আসতে হবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতে ধীরগতি বেড়েছে ভোগান্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ ষ্ঠেডিয়ামে গ্রামগঞ্জের দাওয়াতি কুস্তি খেলার টিকিট বাণিজ্য সচেতন মহল ক্ষোভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্যোগ মোকাবেলায় স্কাউটরাই সর্বাগ্রে এগিয়ে আসে: সিলেটের বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে মুজিববর্ষের ঘর পরিদর্শনে ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘সিত্রাং’ এর কারনে সোমবার সন্ধ্যা থেকে ওসমানী বিমান বন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce