রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০৮ / ২০২২

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ
ad-spce

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে দক্ষিণ সুরমার পিরোজপুরে হাজী আছগর আলী হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও পুষ্টিকর ফল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র ও পুষ্টিকর ফল বিতরণ করেন রোটারি ক্লাব নেতৃবৃন্দ।
মাদ্রাসার মুহতামিম মৌলানা মুফতি আবু মো. ইয়াহিয়ার সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দীন আরএফএসএম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারজান আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান মো. দেলওয়ার হোসেন, রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, মো. আনোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রোটারিয়ান মো. মুজিবুল হক শিমুল।
কোরআনে হাফেজদের প্রশংসা করে বক্তারা বলেন, কোরআনের পাখিরা যাতে আগামীতে সুনাগরিক হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেদিকে সবাইকে নজর দেওয়া উচিত। তবেই দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ নিশ্চিত হবে। বক্তারা আরো বলেন, রোটারিয়ানরা সারা বিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দ্বীনি প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে রোটারী ক্লাবগুলো। অনুষ্ঠানে বক্তারা ক্লাবের এ মহতি কাজের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মৌলানা মুফতি আবু মো. ইয়াহিয়া ক্লাবের সকল সদস্য, শিক্ষার্থী ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
পরে দক্ষিণ সুরমা এলাকার বলদি গ্রামের নিশিচন্দ্র দাস এর বাড়ীতে বন্যা পরবর্তী পুনবার্সন প্রকল্পের আওতায় রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ব্যবস্থানায় স্থাপিত একটি টিউবওয়েল উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি মো. দেলওয়ার হোসেন, রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, ক্লাব সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দীন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও গণসমাবেশ: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুর পৌর সবজি বাজার নতুন টেন্ডার প্রদানের প্রতিবাদে দোকানদারদের বিক্ষোভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ৪০ বোতল বিদেশী মদসহ মাদক বিক্রেতা আটক 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর সীমান্তের কলাগাও এলাকায় ভারতীয় চোরাই কয়লা নিয়ে দু,পক্ষের সংঘর্ষ, ১০ জন আহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন আতাউর রহমান আতা : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাহপরানে কন্যা শাহ (রহ.) ৩৪ তম ওরস ১৩ ও ১৪ই ডিসেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ নিহত ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce