শাবি প্রতিনিধি
নভেম্বর / ২৯ / ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেটের ফেঞ্চুগঞ্জ
উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’র নতুন
কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের
স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহবুবুর রহমান তাসলিমকে সভাপতি ও নৃবিজ্ঞান
বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ্ এহইয়া চৌধুরীকে সাধারণ
সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে
অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ
সম্পাদক আল নাইম, কামরুন নাহার লাকি, মিরনময় সুমিত ও আয়সা বিনতে জামান,
সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, অর্থ সম্পাদক তাহের আহমদ, প্রচার সম্পাদক
ফারদিনা সিমরান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রুদাবা জেরিন চৌধুরী, শিক্ষা ও
পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক তাহেরা আক্তার এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক আদিবা তাবাছসুম আলভি।
উল্লেখ্য, ২৭ নভেম্বর এ কমিটি গঠন করা হয়েছে।