শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনের সমন্বয়; সমৃদ্ধ জাতি গড়ার নিয়ামক: অধ্যক্ষ মো. ফয়জুল হক

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১৪ / ২০২২

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনের সমন্বয়; সমৃদ্ধ জাতি গড়ার নিয়ামক: অধ্যক্ষ মো. ফয়জুল হক
ad-spce

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘অভিভাবক ও শিক্ষকরা সম্বন্বিতভাবে ভূমিকা রাখলে, শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে! শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর ও আর অভিভাবকরা তাদের পরম পৃষ্ঠপোষক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো কাজে যেন অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, শুধু ভালো রেজাল্টই নয়, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি। বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন ও গর্ব বোধ করেন।’
তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের স্কুল সেকশনের বার্ষিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার। শ্রেণিশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর হুসাইন, আইসিটি বিভাগের প্রভাষক আবু সায়েম।
বেলা ১২টায় অধ্যক্ষ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে রেজাল্ট কার্ড ও শতভাগ উপস্থিতি পুরস্কার 'প্রিন্সিপাল এওয়ার্ড-২০২২' প্রদান করেন। এতে অন্যান্যের মাঝে শ্রেণি শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনের সমন্বয়; সমৃদ্ধ জাতি গড়ার নিয়ামক: অধ্যক্ষ মো. ফয়জুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতের ক্যান্সার হাসপাতাল ‘সাইট কেয়ার’ এর সিলেট ইনফো সেন্টার উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শীতার্তদের মাঝে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে শিক্ষানুরাগী এনামুল হককে সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে রাস্তা রক্ষার দাবিতে গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পুলিশের সহযোগিতায় পাঁচ বছর পর পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন নারী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মদিনা মার্কেটে ‘হোটেল গ্রান্ড আখতার’-এর যাত্রা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুম, খুন, হামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না: আব্দুল কাইয়ুম জালালী পংকি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিসি দেবের বাড়িতে ২৩ পরিবার বসবাস করলেও বারবার অভিযুক্ত হন ছমিক উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce