শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে : এড. রঞ্জন ঘোষ

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১২ / ২০২২

শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে : এড. রঞ্জন ঘোষ
ad-spce

হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদিচ্ছায়, আন্তরিক প্রচেষ্টায় ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে। সকল ছাত্র-ছাত্রীকে নৈতিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে নিজ মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের ধার উন্মোচন করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের লক্ষ্য। শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। তাহলেই এই বিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে পড়বে।
তিনি (১১ ডিসেম্বর) রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আসফর আহমদ, শিক্ষানুরাগী সদস্য ও অধ্যাপক মো: আবুল খায়ের আলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের প্রদর্শক হাফিজুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নগেন্দ্র দেবনাথ, মো: সাইফুর ইসলাম, মো: সাব্বির আহমদ, দাতা সদস্য আনোয়ার হোসেন আনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সদস্য লাভলী বেগম, স্বপন চন্দ্র নাথ, ফিরোজা সুলতানা, মো: জোয়াদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী গুন, জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বাবুল, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল আহমদ হাদিম, জবরুল হোসেন, স্কুল মার্কেট কমিটির সভাপতি কবির আহমদ লিটন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গৌরাঙ্গ পাত্র, নূরুল ইসলাম, মাসুদ আলী মাসুম, গিয়াস মিয়া, ফরিদ মিয়া, মায়া বেগম, ফারহানা আক্তার, সালমা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ। গীতাপাঠ করেন অরবিন্দু দেবনাথ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে : এড. রঞ্জন ঘোষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এড. নাসির উদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চেয়ারম্যান আফসার উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেরা ভ্যাট করদাতার পুরস্কার পেলো সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিঃ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য ফরম বিক্রী শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমায় সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’সহ বিভিন্ন মানবাধিকারের সংগঠনের মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব গরুর হালচাষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রান্তিক জন গোষ্ঠীর উপকারে কাজ করতে হবে-সুনামগঞ্জ ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশ থিয়েটার নাট্য দলের নেতৃত্বে কামরান ও কামাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce