সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন এক যুগান্তকারী অনুষ্ঠান: জেলা পরিষদ চেয়ারম্যান

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০৫ / ২০২২

সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন এক যুগান্তকারী অনুষ্ঠান: জেলা পরিষদ চেয়ারম্যান
ad-spce

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান বলেছেন সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন এক যুগান্তকারী অনুষ্ঠান, আমি আয়োজক সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল কবি লেখকদের মঙ্গল কামনা করি।
তিনি গত ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট শহীদ মিনারে দুই দিনব্যাপী বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলনে শেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লিখিত বক্তব্য রাখেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রæব গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তা সম্পাদক কবি ও সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, অধ্যাপক মিলন রায়, সাংবাদিক এম এ হান্নান, সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি শান্তা গুপ্তা, কবি কামাল আহমদ, কবি শামীমা আক্তার ঝিনু,  কবি নিলুপা ইসলাম নিলু।
গত শনিবার সকাল এগারো টায় সিলেটের কবি লেখকদের লেখাপাঠ অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম রূপম জী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক মিলন রায়, বিশেষ অতিথি ছিলেন জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি নাজনীন সুলতানা লুনা, কবি ও সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, রোটারিয়ান আশরাফ চৌধুরী, কবি উত্তম দেবনাথ, কবি মিয়া আসলাম প্রধান, কবি নিলুপা ইসলাম নিলু।
লেখাপাঠে অংশগ্রহণ করেন, কবি ধ্রæব গৌতম, কবি জয়নাল আবেদীন জুয়েল, কবি কামাল আহমেদ, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কবি আব্দুল আজিজ চৌধুরী, কবি সুরাইয়া পারভীন লিলি, কবি সাহিনা জালালী পিয়ারা, কবি বীর বাহাদুর, কবি আবুল হোসেইন হেলালী, কবি মোস্তাক মুসা, কবি জুনায়েদ কোরাশানী, কবি সুপ্রি ব্যানার্জি শান্ত, কবি রাজেশ কান্তি দাশ, এম এ এইচ শাহীন, মোঃ আবদুল ওয়াহিদ, মোছাঃ মনোয়ারা পারভীন, মকসুদ আহমেদ, আমজাদ হোসেন, মোঃ ফেরদৌস মিয়া, নিরঞ্জন চন্দ্র চন্দ, ছুরত আলী, মিজানুর রহমান, রাজীব বড়ুয়া, আফসানা চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, কাওছার ইমরান প্রমুখ।
বিকেল চার টায় সিলেট প্রমীলা লেখকদের সম্মিলনে কবি নিলুপা ইসলাম নিলুর সভাপতিত্বে ও কবি মাসুদা সিদ্দিকা রুহীর পরিচালনায় লেখা পাঠে অংশগ্রহণ করেন গল্পকার শান্তা গুপ্তা, কবি বিলকিস সুমী, কবি শাহেদা রশিদ পপি, কবি শামীমা আক্তার ঝিনু, কবি হোসনে আরা বেগম কলি, কবি বিনতা দেবী, কবি সুরাইয়া পারভীন লিলি, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি জান্নাত আরা খান পান্না, কবি তাহমিনা ইসলাম, কবি শিরিন শীলা, কবি কাউসার আরা বেগম, শিশু শিল্পী মনিষা তালুকদার, কবি সাহিনা জালালী পিয়ারা, কবি আমেনা বেগম।
সন্ধ্যা ছয় টায় সঙ্গীত প্রতিযোগিতায় কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকরের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনা বিচারক মÐলীতে ছিলেন সঙ্গীত শিক্ষক শাশ্বতী চক্রবর্তী,  বাউল বিরহী কালা মিয়া ও আলাউদ্দিন কাওয়াল।
প্রতিযোগিতায় ছয় জন শিল্পী কে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী  শিল্পীরা হলেন- আশরাফ হোসেন রনি, বাউল আফতাব নুর, মুজিবুর রহমান কালা শাহ, আব্দুস সাত্তার, শিল্পী বেগম মোহাম্মদ আলী।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন কন্ঠশিল্পী মালতী পাল,  বাউল বিরহী কালা মিয়া, ক্ষ্যাপা বাউল সারোয়ার, আমজাদ হোসেন পাগলা, মিয়া আসলাম প্রধান প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন এক যুগান্তকারী অনুষ্ঠান: জেলা পরিষদ চেয়ারম্যান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা, চিকিৎসা ও মানব সম্পদ উন্নয়নে সীমান্তিক সারাদেশে কাজ করছে: ড. আহমদ আল কবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ ৬ই ডিসেম্বর হানাদার মুক্তির উল্লাসে মেতে ওঠার দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরশহরের প্রাণ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ মস্তোরা সেতু! 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জে ৪ দিন ব্যাপী ফটোগ্রাফি কর্মশালার উদ্বোধন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক মাসে তিনবার সম্মেলনে তারিখ পরিবর্তন, চতুর্থ দফায় তারিখ নির্ধারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে বিডিইআরএম জেলা শাখার মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট পাসপোর্ট অফিসের পরিচালককে খুলনায় বদলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহলে আজ খেলবেন নেইমার!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce