সিলেট জেলা পরিষদের নির্বাচনে গোয়াইনঘাটের ১০নং ওয়ার্ডে
সদস্য পদে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক
সুভাস দাস।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসবমুখর
পরিবেশে উপজেলা পরিষদ হলরুমে ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)
এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
জেলা
পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট ১০ নং ওয়ার্ডে হাতি প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে
নির্বাচিত হন সুভাস দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিম উদ্দিন ঘুড়ি
প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ ভোট। এছাড়াও ১০নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সংরক্ষিত
৪নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে তামান্না আক্তার হেনা দোয়াত কলম প্রতীক নিয়ে
৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রহিমা বেগম চম্পা হরিণ
প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট।