সিলেট জুড়ে বেড়েছে কন্ট্রাক্ট ম্যারেজের হিড়িক

আবীর মোঃ মুমিত

অক্টোবর / ২৮ / ২০২২

সিলেট জুড়ে বেড়েছে কন্ট্রাক্ট ম্যারেজের হিড়িক
ad-spce

ইদানিং যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললে বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় "আলহামদুলিল্লাহ" তার মানে ভিসা হয়ে গেছে।
যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার কয়েকটি দেশে ভিসা প্রক্রিয়া সহজতর করায় শিক্ষার্থী ভিসায় সে সব দেশে যাওয়ার প্রবণতা যুব সমাজের পরিলক্ষিত হচ্ছে অনেক বেশী। প্রবাসী অধ্যুষিত সিলেটের তরুণদের প্রবাসমুখিতার ইতিহাস আজ কালের নয়।বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়া সহজ করায় এই প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
শিক্ষার্থী ভিসায় নির্ভরশীল হিসেবে ‘স্পাউস’ অর্থাৎ একজন ছেলে অন্য মেয়েকে তার স্ত্রী এবং একজন মেয়ে অন্য ছেলেকে স্বামী পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হওয়ায় এখন বেড়েছে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম-আইইএলটিএস’ করা পাত্রপাত্রীদের কদর। বেড়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজও’।
সিলেটের বিয়েভিত্তিক বিভিন্ন ফেসবুক পেজ আর ভিসা প্রসেসিং সেন্টারগুলোতে পরিদর্শন করলেই তা উপলব্ধি  করা যায়। আইইএলটিএসে ৬ বা তার ওপরে পয়েন্ট পাওয়াদের বিদেশ যাওয়ার খরচও বহন করছে অনেক পাত্রপাত্রীর পরিবার। এ ক্ষেত্রে অনেক বিয়েই হচ্ছে চুক্তিভিত্তিক এবং এই শর্তে গন্তব্যে পৌঁছার পর দুজনের মধ্যে আর সম্পর্ক থাকবে না। অর্থের বিনিময়ে শিক্ষার্থীরা স্বামী-স্ত্রী, স্ত্রী-স্বামী বানিয়ে নিয়ে যাচ্ছেন বিদেশে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘আমি যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা পাওয়ার পর সিলেটেরই এক মেয়েকে চুক্তিভিত্তিক বিয়ে করি। বিয়ের পর ওই মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে আসি। বিনিময়ে মেয়ের পরিবার আমাদের এখানে আসার সব খরচ বহন করে।’
তিনি বলেন, ‘কাবিননামাসহ আমাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও আগে থেকেই শর্ত ছিল যুক্তরাজ্যে আসার পর আমরা আলাদা হয়ে যাব। এখন আমরা আলাদা আছি।
ইউরোপ বা আমেরিকায় যাওয়া এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার জন্য সিলেট অঞ্চলে চুক্তিভিত্তিক বিয়ের প্রচলন বেশ আগের বলে জানিয়েছেন ট্রেভেলস ব্যবসায়ী শামসুল আলম ।
তিনি বলেন, ‘সিলেটের তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বহুদিনের। অনেকেই ইউরোপ বা আমেরিকায় যান অবৈধভাবে কিংবা সেখানে গিয়ে অবৈধ হয়ে পড়েন। ওই দেশের নাকরিককে বিয়ে করলে যেহেতু নাগরিকত্ব পাওয়াটা সহজ হয়, তাই অবৈধ হওয়া অনেকেই সেখানকার কাউকে অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক বিয়ে করে ফেলেন। নাকরিকত্ব পাওয়ার পর তারা ডিভোর্স দিয়ে দেন।
শিক্ষার্থী ভিসা সহজীকরণ করা ও স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এমন ঘটনা এখন অনেক বেড়েছে জানিয়ে শামসুল আলম বলেন, বিদেশে যাওয়ার জন্য এমন কাজ অনৈতিক।
সিলেটে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদানকারী বিভিন্ন ভিসা প্রসেসিং সেন্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ‘শিক্ষা ভিসায়’ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যাওয়ার হিড়িক পড়েছে। বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীরা ভিড় করছেন আইইএলটিএস সেন্টারগুলোতে। অনেক শিক্ষার্থী যাওয়ার সময় নির্ভরশীল হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন স্বামী-স্ত্রী ও সন্তানদের। গত চার বছরে সিলেট থেকে শিক্ষার্থী ও তাদের নির্ভরশীল হিসেবে প্রায় লাখখানেক লোক যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।
লন্ডন থেকে সাংবাদিক মিছবাহ জামাল সতর্কতার বানী উচ্চারণ করে বলেন "দিল্লীকা লাড্ডু জো খায়েগা ওবি পস্তায়গা, জো নেহি খায়েগা ওবি পস্তায়গা।অর্থাৎ বিদেশের মাটিতে বেকার থাকার চেয়ে দেশে কিছু একটা করে খাওয়া উত্তম।
এছাড়াও অভিযোগ রয়েছে, অনেক ভিসা প্রসেসিং সেন্টারও অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজে পেতে সহায়তা করে। এ ছাড়া আইইএলটিএসে ভালো নম্বর পাওয়া ও বাইরের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া পাত্রের সন্ধানে ছেলেমেয়ের অভিভাবকরাও এসব সেন্টারে নিয়মিত যোগাযোগ রাখেন।
এমন অভিযোগ অস্বীকার করে আইইএলটিএস এর অনেকে বলেন ‘ভিসা প্রত্যাশীরা আমাদের কাছে বিয়ের কাবিনসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসেন। তবু যাচাই-বাছাই করার জন্য আমরা তাদের কাছে বিয়ের সময়ের ছবি, হানিমুনের ছবিও দেখতে চাই। এসব দেখালে আমাদের আর সন্দেহের কিছু থাকে না। এসব ডকুমেন্টই আমরা অ্যাম্বাসিতে জমা দেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাম্বাসির সন্দেহ দূর করতে ‘কন্ট্রাক্ট ম্যারেজের’ ক্ষেত্রেও বিয়ের মতো আয়োজন করা হচ্ছে। সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টে সীমিত পরিসরে এসব বিয়ের আয়োজন করা হয়। বর-কনে সাজগোজ করে এসে ছবি তোলেন। কাজী এনে বিয়ে পড়ানো হয়। অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়। অ্যাম্বাসিকে বিশ্বাসযোগ্যতা অর্জনে পাত্রপাত্রী ছবি তোলার জন্য একসঙ্গে ঘুরতেও যাচ্ছেন।
তবে সব শিক্ষার্থীকেই সঠিক তথ্য দিয়ে বিদেশ যাওয়া উচিত এবং সেখানে গিয়ে যেনো কোর্স সম্পন্ন করেন সেদিকে মনোযোগ দেয়া উচিত বলে আমরা মনে করি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট জুড়ে বেড়েছে কন্ট্রাক্ট ম্যারেজের হিড়িক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈকোয়্যালিটি সোসাইটির প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্য বরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় শিক্ষক দিবসে বাশিস’র আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিন্দাবাজারে দেবেছে স্ল্যাব, বাঁশের খুঁটি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আলীয়ার মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন লেগে নিহত ৮

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দালাল ও ঘুষখোর দূর্নীতিবাজদের বিরুদ্ধে স্হানীয় নির্বাচনে প্রার্থী হয়েছি : মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce