বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১৬ / ২০২২
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট-এর উপদেষ্ঠা জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক পিংকু ধর, সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জামান, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাহ উদ্দিন মাহবুব, আবুল হাসান চৌধুরী শাওন, জাকির চৌধুরী, মোশাহিদ আহমদ, মারুফ আহমদ, তানভীর আহমদ, শাহপরাণ থানা শাখার সভাপতি আবির কর্মকার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পাপ্পু প্রমুখ।