বিশ্বনাথ পৌর নির্বাচনে তিনজনের জামানত বাজেয়াপ্ত

বিশ্বনাথ প্রতিনিধি

নভেম্বর / ০৪ / ২০২২

বিশ্বনাথ পৌর নির্বাচনে তিনজনের জামানত বাজেয়াপ্ত
ad-spce
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে জমিয়ত মনোনীত প্রার্থীসহ তিন জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারিয়েছেন ইসলামী দল জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ, আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার ও যুক্তরাজ্য বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সফিক উদ্দিন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সিলেটের বিশ্বনাথ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৫ হাজার ৪৭০ ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৭৬০। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৩। এরমধ্যে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ খেঁজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪২৯, আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চামচ মার্কায় পেয়েছেন ৮৩৮ ভোট ও যুক্তরাজ্য বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সফিক উদ্দিন নারকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬৬৯ ভোট। পৌরসভার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় এই তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার। তিনি বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।এদিকে, রেকর্ড গড়ে বিপুল ভোটের ব্যবধানে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ ঘরনার নেতা মুহিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। আর যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না মোবাইল প্রতীকে ৩ হাজার ৭০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।


ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিশ্বনাথ পৌর নির্বাচনে তিনজনের জামানত বাজেয়াপ্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আমলাদের বিষয় সম্পত্তির হিসাব প্রদানের দায়ে থেকে অব্যাহতি দেয়ার অর্থ দুর্নীতিকে বৈধতা দেয়া: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দলমতের উর্ধে থেকে একটি মডেল পৌর শহর গড়তে চাই : নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদাবাজদের হয়ে কাজ করছেন বিয়ানীবাজারের এসআই ফয়সল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লন্ডনকে নজিরবিহীন মারাত্মক পরিণতির হুঁশিয়ারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেলেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী : খন্দকার মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের আলোচিত দুই কলেজ ছাত্রীসহ পৃথক তিনটি র্ধষন মামলায় ৫জনের যাবতজীবন কারাদন্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি কর্মকর্তার ছেলের চিকিৎসার্থে কিনের বই উৎসব শুরু রবিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাঙ্গুয়ার হাওরে ১০লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce