শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে: উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৩ / ২০২২

শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে: উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ
ad-spce

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেছেন, শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তাদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দেয়া উচিত না। অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে। তাই শিক্ষা হতে হবে আনন্দের মাধ্যমে প্রতিযোগিতা নয়। তিনি আরও বলেন, ‘আমরা সব সময় এটা মনে করি যে, খেলাধুলা আমাদের অপরিহার্য। আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, সাহিত্যচর্চা করবে, তারা তত সমৃদ্ধ হবে। তাই লেখাপড়ার পাশাপাশি এগুলো একান্তভাবে দরকার।’
তিনি (১৩ নভেম্বর) রোববার সকাল ১১টায় নগরীর লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহুর আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বিভাগীয় আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, সময় টিভির আঞ্চলিক ব্যুরো প্রধান ইকরামুল কবীর, সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদল্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, দক্ষিণ সুরমা হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরাত হক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চরিত্রবান সমাজপতি। বক্তব্য রাখেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী অংকন দাস প্রবাল এবং সৈয়দা খাদিজা আহমেদ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে: উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মেট্রোপলিটন পুলিশে অক্টোবরের শ্রেষ্ঠ ড্রাইভার হলেন ছিদ্দিকুর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর আহসানিয়া মিশন খাদ্য সামগ্রি বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে শিক্ষানগরী সৈয়দপুরের ভালোবাসা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৪ সালের শুরুতেই সংসদ নির্বাচন: ইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা প্রশাসন সিলেট এর উদ্যোগে তৈরি হয়েছে আকর্ষণীয় "সিলেট পর্যটন ম্যাপ"

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর নেই ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কণ্ঠশিল্পী আকবর আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আইনজীবীদের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়: এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce