বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৩ / ২০২২
স্মার্টবিল্ড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্সের উদ্বোধন শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল ১২ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ার এর ২য় তলায় অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন চৌধুরী, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টচারাল কন্সালটেন্সি ফার্ম’র সভাপতি ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন শামীম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজান কবির রিপন, ব্যবসায়ী প্রবাসী সাইফুল আলম, সমাজ সেবক হাফিজ আব্দুল মুছাব্বির ফরিদ, সোবহানীঘাট মাদরাসার শিক্ষা সচিব হাফিজ তজম্মুল আমিন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা ব্যারিস্টার সারোয়ার রহিম চৌধুরী, ব্যবসায়ী প্রবাসী আশিকুর রহমান, ব্যবসায়ী অবঃ সার্জেন্ট আব্বাস, ব্যবসায়ী বজলুর রহমান, মৌলানা লুৎফুর রহমান, শিক্ষক জিয়াউর রহমান মামুন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ অহিদুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোঃ ছাদিকুর রহমান, ব্যবসায়ী সোলেমান আহমদ চৌধুরী প্রমুখ।
স্মার্ট বিল্ড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্সের সত্ত¡াধিকার ইঞ্জিনিয়ার জাহেদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সিভিল, আর্কিটেক্ট, ইলেক্ট্রিক সহ পূর্ণ ড্রইং প্রদান কাজ করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।