জগন্নাথপুরে হাজার হাজার জনতাকে কাঁদালেন আবদুল আহাদ জিহাদী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর / ১২ / ২০২২

জগন্নাথপুরে হাজার হাজার জনতাকে কাঁদালেন আবদুল আহাদ জিহাদী
ad-spce

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ ও ১১ নভেম্বর দুই দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল সম্পন্ন হয়েছে।
প্রথম দিন ১০ নভেম্বর বৃহস্পতিবার দিন থেকে রাত ১২ টা পর্যন্ত মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী-ফুলতলী, আল্লামা উসমান গণি সালেহী, মাওলানা আসাদুল্লাহ সাইফী, মাওলানা শহিদুল ইসলাম নিজামী, মাওলানা আজমল হোসাইন জামী ও মাওলানা নিজাম উদ্দিন জালালী। দ্বিতীয় দিন ১১ নভেম্বর শুক্রবার দিন থেকে রাত দেড়টা পর্যন্ত বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী-ফুলতলী, আল্লামা ড. বদিউল আলম সরকার, আল্লামা ছমির উদ্দিন, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা আবদুল আহাদ জিহাদী ও মাওলানা মহি উদ্দিন মিছবাহ। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল করিম ফারুকী। এ সময় মাওলানা আবু আইয়ূব আনছারী সহ পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের শেষ বক্তা মাওলানা আবদুল আহাদ জিহাদী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তিনি বলেন, মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এঁর জীবনাদর্শ অনুস্বরণ ও অনুকরণ করতে হবে। মাহফিলে গভীর রাত দেড়টা পর্যন্ত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। রাত দেড়টার দিকে হাজারো জনতাকে নিয়ে মোনাজাতে নিজে কাঁদলেন ও জনতাকে কাঁদালেন মাওলানা আবদুল আহাদ জিহাদী। পরে শিরণি বিতরণ করা হয়।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

জগন্নাথপুরে হাজার হাজার জনতাকে কাঁদালেন আবদুল আহাদ জিহাদী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব রোবাবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি গাজী জহিরুল, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: উম্মে সালমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিসিক মেয়র আরিফকে সিলেট সদর থানা সোসিয়েশন অব আমেরিকা ইনক’র সম্মাননা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনতার দাবি বাস্তাবয়ন করতে ১৯ নভেম্বরের গণসমাবেশে যোগদান দিন : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রিটিশ বাংলাদেশি হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাহরাইনের এসএসসি ফলপ্রার্থীদের নিয়ে রিফ্রেশমেন্ট প্রাগ্রাম অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce