সৈয়দপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ ৩ জন ও ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নভেম্বর / ১৮ / ২০২২

সৈয়দপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ ৩ জন ও ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক
ad-spce
নীলফামারীর সৈয়দপুরে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেয় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
আটককৃতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছাঃ লতিফা (৩২) এবং একই এলাকার মৃত আবু বকর দিদ্দিকীর দুই ছেলে সাজু ইসলাম (২৮) ও জাহিদুল ইসলাম (৩৭)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম মিক্সিং পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন হুগলীপাড়া থেকে ১৫০ পিস ইয়াবাসহ
রবিউল ইসলাম ধরেয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র্্যাব-১৩। সে ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
বুধবার সন্ধা ৭ টায় রবিউলকে সৈয়দপুর থানায় হস্তান্তরের পরর্্যাব-১৩, সি পি সি-২, নীলফামারী ক্যাম্পের এস আই হামিদুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, রবিউল দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে।
জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করেছে। আর অভিযানকালে তার ২ সহযোগী কৌশলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ৪৫ হাজার টাকা।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

সৈয়দপুরে আড়াই লাখ টাকার হেরোইনসহ ৩ জন ও ১৫০ পিস ইয়াবাসহ ১ জন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে : অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর এ উপহার: মো.মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী পাঁচ বছর আমার কাজে আপনাদের সহযোগীতা চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এডভোকেট নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এবং ওয়েডিং ইন্ড্রাস্ট্রি এওয়ার্ডস ২০২২।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাসের পর এবার সবধরনের পরিবহনের ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধু ও একাত্তরকে যারা ধারণ করে তারাই হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক : অধ্যক্ষ সুজাত আলী রফিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুজন সিলেটের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের গণসমাবেশ জনতার ঢল নামবে : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উন্নয়ন চাইলে উন্নয়নের নায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce