বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৯ / ২০২২
সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জের সন্তান পুলিশ সদস্য সুমন সিংহের পরিবারের পাশে শীতবস্ত্র ও আর্থিকভাবে উপহার নিয়ে হাজির হলেন তার সহকর্মী পুলিশ সদস্যরা।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জের মাধবপুরে নিহত পুলিশ সদস্য সুমনের বাড়িতে তার সহকর্মী পুলিশ সদস্যরা হঠাৎ করে উপস্থিত হন। এসময় নিহত সুমনের মা তাদেরকে দেখে ছেলের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। পরে সুমনের সহকর্মী পুলিশ সদস্য মো রাজু আলম, মো জীবন আহমদ তালুকদার, জহিরুল ইসলাম, পাবেল মিয়া, তারেক আজিজ, আলাল মিয়া, শুক্কর আলী, হাসান আলী নিহত সুমনের মাকে সান্তনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-কমলগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান সাদেক ও সাংবাদিক সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।