আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী : খন্দকার মুক্তাদির

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০৪ / ২০২২

আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী : খন্দকার মুক্তাদির
ad-spce

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মানুষ আওয়ামীলীগের দুঃশাসনে আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ এই জালিম সরকারের পতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন চায়। তাই আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করে, এই সরকারের পতন নিশ্চিত করে দেশকে বাঁচাতে সকলের সর্বাত্মক অংশগ্রহন প্রয়োজন। আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী।
বৃহষ্পতিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে খাসদবীর পর্যন্ত গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতৃত্বে এই গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণসংযোগকালে সাধারণ নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সাধারণ মানুষ বিএনপির এই সমাবেশকে ইতিবাচকভাবে নিয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার দেশবাসীর ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে; অর্থনীতি তাদের দ্বারা মেরামত করা সম্ভব হবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও উনার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। যাতে তারেক রহমান ও জোয়াদা রহমানে দেশে ফিরতে না পারেন। কোন ষড়যন্ত্রই এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না, আর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের ১৬ কোটি মানুষ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশবাসীকে বাঁচতে দেবে না। তাই দেশ যাবে কোন পথে, তা রাজপথের ফয়সালা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।
এসময় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম যুগ্ন আহবায়ক হূমায়ূন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী  ও নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ তৌফিকুল হাদি, কামরুল হাসান শাহিন, হুমাইয়ুম আহমদ মাসুক, দক্ষিন সুরমা বিএনপির সাধারন সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত তারেক, মীর্জ সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী : খন্দকার মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের আলোচিত দুই কলেজ ছাত্রীসহ পৃথক তিনটি র্ধষন মামলায় ৫জনের যাবতজীবন কারাদন্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি কর্মকর্তার ছেলের চিকিৎসার্থে কিনের বই উৎসব শুরু রবিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাঙ্গুয়ার হাওরে ১০লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোডিংয়ের ভবিষ্যৎ নিয়ে কোডেক্সপ্রো এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রক্তদান সংস্থা শরিষতলা ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান, যা বললেন শাহবাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীর যেসব এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেল হত্যা ইতিহাসের আরেক এক কালো অধ্যায়- সিলেট জেলা আওয়ামী লীগ।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টেম্পু-সিএনজি সংঘর্ষে মারা গেলেন এমসি কলেজ শিক্ষার্থী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce