সিলেটের বিশ্বনাথের উন্নয়নে নবনির্বাচিত পৌর মেয়র মুহিবুর
রহমান কে সাথে নিয়ে বাকি সময়টুকু কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট
-২ বিশ্বনাথ ওসমানীনগরের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী
কমিটির সদস্য মোকাব্বির খান।
বুধবার দুপুরে উপজেলার
দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল হামিদ এর আয়োজনে পৌর
মেয়র মুহিবুর রহমান এর সম্মানে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও
বলেন,আমলাতন্ত্রের কাছে সবাই ধরাশায়ী,চোখের সামনে অনিয়ম হলেও মুখ খুলতে
নারাজ অনেকেই।অন্যায় অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন।
মুহিবুর রহমান একজন সৎ ও কর্মঠ ব্যক্তি,যার কারণে বিশ্বনাথের মানুষের
হৃদয়ে স্হান করে নিয়েছেন।
তিনি তার সংসদীয় বরাদ্দের
টি'আর কাবিখা ৩০ লক্ষ টাকার প্রকল্প ও ২০ টি টিউবওয়েল,১২ লক্ষ টাকা
বরাদ্দকৃত দুটি ওয়াশরুম পৌর মেয়র মুহিবুর রহমান কে দিয়ে বন্টনের কথা ব্যক্ত
করেছেন।
সংবর্ধিত অতিথির
বক্তব্যে বিশ্বনাথ পৌর সভার মেয়র মুহিবুর রহমান বলেন,দলমত নির্বিশেষে
মানুষ উন্নয়ন চায়,উন্নয়নের প্রশ্নে যেকেউ সহযোগিতা চাইলে করা সম্ভব। তবে
দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম চলছে,চলবে। সংসদীয় বরাদ্দের কিছু
প্রকল্প তার হাতে তুলে দেওয়ায় সংসদ সদস্য মোকাব্বির খান এমপি কে আন্তরিক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা
একে আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রবীণ মুরব্বি আবদুর
রশীদ,কাউন্সিলর রফিক হাসান,দশঘর ইউপি সদস্য জুবেল মিয়া,শাহ্ ফারুক
মিয়া,সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন,শেখ শহীদুল ইসলাম,নিজাম উদ্দিন,ওয়ারিস
খান,সুফি মিয়া,কামরুল ইসলাম,বশির আলী,আবদুল হামিদ,হাকিম আহমদ,খলিল আহমদ
প্রমুখ।