বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৬ / ২০২২
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা ৫
নভেম্বর, শনিবার, সকাল ১০টায় সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সিলেট জোন
পরিচালক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয়
প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও
সিলেট-ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জলিল।
শাখা
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও
শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ
জুম্মান, মৌলভীবাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শফি, সিলেট পূর্বজেলা সভাপতি
রুহুল আমীন, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, সিলেট পশ্চিম জেলা
সভাপতি ইমদাদুল হক ইমরান, মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুর ইসলাম, সিলেট
মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি হোসাইন আহমেদ,
সিলেট পূর্বজেলা সেক্রেটারি মুজিবুর রহমান খাঁন, মহানগর বায়তুলমাল ও
ক্যাম্পাস সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান
রায়হান, মৌলভীবাজার শহর শাখার বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান
হুজাইফা, সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক নাছিম আহমদ
সোহাগ প্রমুখ।