দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই,,পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ০৬ / ২০২২

দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই,,পরিকল্পনামন্ত্রী
ad-spce

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমরা সব করছি। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও।
আমি বিশ্বাস করি, দেশের মানুষের উন্নয়নের সরকারের সঙ্গে ছিল; আছে আগামীতেও থাকবে।
রোববার (৬ নভেম্বর)দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন,দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে। এর মূল কারণ হচ্ছে, দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে, আরও কমবে। এ জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না। অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে৷ কাজ আর উৎপাদনের বিকল্প নাই। আমরা কাজে বিশ্বাসী।
এম এ মান্নান বলেন,আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই,,পরিকল্পনামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া লেকে বিমান বিধ্বস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা এলাকাকে দক্ষিণ সিটি কর্পোরেশন করার দাবিতে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে পেটারসন সিটি মেয়রের সম্মাননা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জ পাথর শ্রমিকদের পাঁচ দফা দাবীতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে আইন অমান্য করে টিলাকাঁটায় ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিএনপির গণসমাবেশ ১৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামীলীগ সরকার দেশের হতদারিদ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্টীর কল্যাণে কাজ করে যাচ্ছে: ইমরান আহমদ এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহরের পাঠানটুলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পাপের কথা’ লিখা চিরকুট!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিএনপির সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce