৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া লেকে বিমান বিধ্বস্ত

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ০৬ / ২০২২

৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া লেকে বিমান বিধ্বস্ত
ad-spce

৪৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান তাঞ্জানিয়ার  ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ সেখান থেকে উদ্ধার করেছে ২৬ জনকে। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে। এ খবর দিয়ে অনলাইন স্ক্রল বলেছে, বিমানটি তাঞ্জানিয়ার উত্তরপশ্চিমে বুকোবা শহরে অবতরণ করার অল্প আগে আফ্রিকার সবচেয়ে বড় ওই লেকে নিমজ্জিত হয়। বিমানটি দেশটির সবচেয়ে বড় শহর দারুস সালাম থেকে উড্ডয়ন করেছিল। এর বাকি আরোহীরা মারা গেছেন বলে মনে করা হচ্ছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়ামপাগালে বলেছেন, প্রিসিশন এয়ারের একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। তা বিমানবন্দর থেকে প্রায় ১০০ মিটার দূরে পানিতে বিধ্বস্ত হয়েছে। এ বিমান সংস্থাটির প্রধান কার্যালয় দারুস সালামে। আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিয়া বলেন, এতে ৩৯ জন যাত্রী, দু’জন পাইলট এবং দু’জন ক্রু ছিলেন।
আমরা তাদের মধ্য থেকে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। বাকিদের সন্ধান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে নিমজ্জিত হচ্ছে বিমানটি। সেখানে উদ্ধার অভিযান চলছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া লেকে বিমান বিধ্বস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা এলাকাকে দক্ষিণ সিটি কর্পোরেশন করার দাবিতে মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে পেটারসন সিটি মেয়রের সম্মাননা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জ পাথর শ্রমিকদের পাঁচ দফা দাবীতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে আইন অমান্য করে টিলাকাঁটায় ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিএনপির গণসমাবেশ ১৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামীলীগ সরকার দেশের হতদারিদ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্টীর কল্যাণে কাজ করে যাচ্ছে: ইমরান আহমদ এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহরের পাঠানটুলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পাপের কথা’ লিখা চিরকুট!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিএনপির সমাবেশ ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসীর মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce