দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ

সুনামগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ১৫ / ২০২২

দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ
ad-spce
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে। তাই দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে। 
শেখ হাসিনা ছাড়া দেশের মানুষের উন্নয়ন হবে না। আওয়ামীলীগের পরিস্কার কথা বাংলাদেশে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী হবে। কোনো অপশক্তি বিশৃঙ্খলা করে তা ঠেকাতে পারবে না।
বিএনপি শুধু লুটপাট করেছে। জনগন বুঝে গেছে বিএনপিকে দিয়ে কিছুই হবে না। তাই বিএনপি কে এদেশের মানুষের আর চায় না তাই ভোটও দিবে না। বিএনপি সংবিধান ও মানে না,নির্বাচনও মানে না। বিএনপির কোন লজ্জা নেই,তারা শুধু অপপ্রচারে লিপ্ত রয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।
তিনি আরও বলেন,বিএনপি পদ্মাসেতু নির্মাণের সময় বলেছিল এই সেতু দিয়ে তারা চলাচল করবে না। অথচ এখন দেখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্ধাসেতু পার হয়ে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করছেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে। বিদ্যুৎ,শিক্ষা,স্বাস্থ্য,সড়ক যোগাযোগ সহ সার্বিক উন্নয়নে রোল মর্ডেলে পরিনত করেছে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে।
এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন,বিএনপি এখন মাথাবিহানী, তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদর্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবিরের যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ জনগণকে সাথে নিয়ে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কিডনি ফাউন্ডেশন সিলেটের ইউকে চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের বৈঠক, হুঁশিয়ারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪ গুণী শিক্ষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce