কুরআন-হাদীসের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে: মাহমুদুর রহমান দিলাওয়ার

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৪ / ২০২২

কুরআন-হাদীসের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে: মাহমুদুর রহমান দিলাওয়ার
ad-spce

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআন, হাদীস ও সুন্নাহ'র জ্ঞান ছাড়া কোনো মুসলিম ব্যক্তি আদর্শ মু'মীন মুসলিম কিংবা আদর্শ ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব নয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ইসলামী শিক্ষা অর্জনের ব্যবস্থা রাখতে হবে। তিনি বলেন, কুরআন হাদীসের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি রোববার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় মারকাযুল উলূম দলের গাঁও নূরানী মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউকে প্রবাসী সংগঠক ও সমাজসেবক সুলতান আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাউড়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, আলেমেদ্বীন মাওলানা হোসাইন আহমদ কাসেমী ও মাওলানা আব্দুল মান্নান নূরী। উপস্থিত ছিলেন সমাজসেবক হারুনুর রশীদ, বালিউড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হোসাইন, লামা ছানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুর শহীদ ও মারকাযুল উলূম দলের গাঁও নূরানী মাদ্রাসার সভাপতি হাজী নকীব উল্লাহ।
সভাপতির বক্তব্যে সুলতান আহমদ বলেন, বর্তমানে গ্রাম-গঞ্জের শিক্ষার্থীরা প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে সক্রিয় রয়েছে। অভিভাবকদের সহযোগিতা ও তত্ত¡াবধান বাড়ানো প্রয়োজন। কোমলমতি শিশুদের জন্য দ্বীনি শিক্ষা নিশ্চিত করা জরুরী।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

কুরআন-হাদীসের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে: মাহমুদুর রহমান দিলাওয়ার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ফুটপাতের হকাররা ব্যবসার আড়ালে তীর জুয়ায় জড়িয়ে পড়ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি কর্মচারীদের মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খাদ্য উৎপাদন বাড়াতে সিলেট বিভাগে রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৫০ হাজার কৃষক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামায়াত আমিরের ছেলে রাফাত ফের দু’দিনের রিমান্ডে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাই আ,লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু পক্ষে সংঘর্ষ নিহত ১,আহত ২০,এলাকায় উত্তেজনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অফিসের সময়সূচি পরিবর্তন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক ও পুলিশের কাজ একই সত্য উন্মোচন করা : পুলিশ সুপার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce