জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর / ১৫ / ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে “মাদক কে না বলি, সুস্থ্য-সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় গভর্নিংবডির সভাপতি ও প্রধান শিক্ষক সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।