বিজ্ঞপ্তি
নভেম্বর / ২৩ / ২০২২
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন
করলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন
সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, দৈনিক সিলেট বাণীর স্টাফ ফটো
সাংবাদিক মো. দুলাল হোসেন ও শাহিদা বেগমের বড় ছেলে মো. বেলাল হোসেন রিপন।
রিপন এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রকৌশল বিভাগ
থেকে সিজিপিএ ৩.৮২ পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
গত শনিবার (১৯
নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্নাতক ডিগ্রী
অর্জনকারীদের সনদপত্র প্রদান করেন। বর্তমানে রিপন একই বিভাগে স্নাতকোত্তর
(মাস্টার্স) এ অধ্যয়নরত। তার ছোট ভাই দেলোয়ার হোসেন শিপন একই
বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি (ফলিত পরিসংখ্যান) এ ২য় বর্ষে অধ্যয়নরত।
ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক মো. দুলাল হোসেন ও সহধর্মিনী শাহিদা বেগম।