বিজ্ঞপ্তি
অক্টোবর / ২৮ / ২০২২
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুরমা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনিক ভবনের সামন থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার সম্মেলিত শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার রীমা দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহীউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমীরুল আলম খাঁন, তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল ফাত্তাহ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক বেলাল আহমদ, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, হাজী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজির পড়া মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামান্ত।