গাইবান্ধার মতো নির্বাচনি অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

বিশ্বনাথ প্রতিনিধি

অক্টোবর / ৩১ / ২০২২

গাইবান্ধার মতো নির্বাচনি অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী মুহিবুর রহমান
ad-spce

ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সম্প্রতি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন যেভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন, সেই একই ভাবে আগামী ২রা নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা করছেন জগ প্রতীকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও একাধিক বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। তিনি রোববার (৩০ অক্টোবর) দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান।
বক্তব্যে মুহিবুর রহমান আরও বলেন, ‘আগামী ২রা নভেম্বর জগ প্রতীকে ভোট দিতে ৮০% ভোটার ভোটার অধির আগ্রহে অপেক্ষ করছেন। জগ প্রতীকের গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তাই নির্বাচনকে প্রভাবিত করতে, বানচাল করতে এবং আমার বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্রের নানা তৎপরতা শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ হতে আশ্বস্ত করা হচ্ছে নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, তবুও আমরা শঙ্কিত। কারণ আমরা কিছুটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আর যদি তাই হয় তাহলে জনগণ এর সঠিক জবাব দিতে প্রস্তুত রয়েছেন।’
মুহিবুর রহমান বলেন, ‘আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছি। যাতে সুষ্টুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সে জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের জন্য। আশা করি নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ অবস্থানে থেকে আমাদেরকে একটি অবাদ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবেন।’

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গাইবান্ধার মতো নির্বাচনি অনিয়ম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থীকে থানায় দিলো ডিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহত্তর সিলেটের স্বপ্নপূরণের ১৭ সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনবল সংকটে দোয়ারাবাজারের ৪ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা ব্যাহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে ঝুলন্ত সেতু ধসে নিহত ৯১ আহত শতাধিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেয়রপ্রার্থী মুহিবুর রহমান এর সংবাদ সম্মেলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আচরণ বিধি লংঘন করে বিএনপি নেতা শফিক উদ্দিন এর মটর শোভা যাত্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন’র শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক রফিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগে শ্রেষ্ঠ স্কুল চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce