সিলেটের বিশ্বনাথে নবগঠিত পৌরসভা নির্বাচন ২রা নভেম্বর
বুধবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ ;০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৪;০০ ঘটিকা
পর্যন্ত ২০ টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ৮ মেয়রপ্রার্থী সহ ৯টি ওয়ার্ডে
কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ মোট ৮২ জন প্রার্থীতা করছেন।
এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তোরজোর। কোনো কোনো প্রার্থীদের
নির্বাচন নিয়ে ও নানা রকম আশংকা দিয়েছে,তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে
একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের সাবেক উপজেলা
চেয়ারম্যান মুহিবুর রহমান নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্বনাথে
কর্মরত সাংবাদিকদের সাথে রবিবার দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ
সম্মেলন আয়োজন করে বলেন,আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
বিশ্বনাথে নবগঠিত পৌরসভার ১ম নির্বাচন নিয়ে সকলেই আমাদের দিকে তাকিয়ে আছেন।
একটি চক্র হয়তো নির্বাচন বানচাল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। কোনো রকম
কারসাজি ও অনিয়ম মেনে নেওয়া হবে না,কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে
নির্বাচনকে ভিন্ন রুপে নিতে চাইলে তাৎক্ষণিক জবাব দেওয়ার ও ঘোষণা দিয়েছেন
তিনি।
তিনি আরও বলেন,স্হানীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও
নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদী,অনিয়ম হলে ভোট বর্জন করবেন কিনা? এমন
প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়ম হলে সকলেই বর্জন করবেন,কিন্তু সুষ্ঠু
নির্বাচনের আশা নিয়ে সবাই অংশ নিচ্ছেন।