ইডোটকো বাংলাদেশ’র বিরুদ্ধে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০৭ / ২০২২

ইডোটকো বাংলাদেশ’র বিরুদ্ধে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা
ad-spce

‘অন্যায়ভাবে’ লিজ বাতিল ও চুক্তি ভঙ্গের অভিযোগে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মোছাঃ জাহানারা বেগম ও মোঃ আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল।
গত ৫ নভেম্বর ঊর্ধ্বতন সহকারী জজ আদালত সদর সিলেটে মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর উপর মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, চলিত বছরের ১লা এপ্রিল মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মোছাঃ জাহানারা বেগম ও মোঃ আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল এর জমিতে ৩০ বছর মেয়াদে টেলিযোগাযোগ সংক্রান্ত সেবা প্রদান করার নিমিত্তে মোবাইল টাওয়ার বসানোর জন্য চুক্তি স্বাক্ষর করেন। যা ১লা এপ্রিল ২০২২ ইংরেজি হতে ৩১ মার্চ ২০৫২ ইংরেজি পর্যন্ত বলবত থাকার কথা।
চুক্তি মোতাবেক কাজও শুরু হয় এবং পরবর্তীতে চুক্তিনামার শর্ত মোতাবেক ১ম কিস্তি ৪৭ হাজার ৪ টাকা পরিশোধের কথা থাকলেও যথাসময়ে পরিশোধ না করায় ভ‚মি মালিক আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে কোম্পানী বরাবরে উকিল নোটিশ প্রেরণ করেন। বর্তমানে মোবাইল অপারেটর এর উন্নয়নমূলক বন্ধ রয়েছে এবং লিজদাতার সাথে সব ধরনে যোগাযোগ বন্ধ রেখে গ্রহণকৃত চুক্তি বাতিল হয়েছে বলে জানিয়েছে।
এমতাবস্থায় ভ‚মির মালিক ১ম কিস্তির ৪৭ হাজার ৪ টাকা এবং ভ‚মির ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৫২ হাজার ৯৯৬ টাকা সহ মোট ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আদালতে মামলা করতে বাধ্য হন।  
মামলার বাদীর আইনজীবী তোজাম্মেল আহমেদ শাকিল জানান, ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়েরের পাশাপাশি মোবাইল অপারেটর কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর বরাবরে কারণ দর্শাও নোটিশও প্রেরণ করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইডোটকো বাংলাদেশ’র বিরুদ্ধে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে ২০ হাজার মানুষের সমাগম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রিয়াদ-মুশফিকের বিকল্প ইয়াসির-মোসাদ্দেক কেমন করলেন বিশ্বকাপে?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফুটবল বিশ্বকাপ ট্রফির অজানা কথা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুরভীর সৌরভ ছড়ানো হ্যাটট্রিকে ৯-০ গোলে উড়ে গেল ভুটান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনয় মজুমদার : একজন কালের এবং কালান্তরের কবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

“ঘৃণা হলো একটা দীর্ঘ, অন্ধকার ছায়ার মতো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাফার্জহোলসিমের নতুন সিমেন্ট ব্র্যান্ড ‘সুপারক্রিট প্লাস’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রেডিও তেহরানের শ্রোতা বাড়াতে শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce