সাংবাদিক জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০৭ / ২০২২

সাংবাদিক জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন
ad-spce

সিলেটের প্রবীন সাংবাদিক ও বাম রাজনীতিবিদ জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) এ উপলক্ষ্যে প্রয়াত সাংবাদিক জিতেন সেনের বড় মেয়ে ইন্দ্রানী সেন শম্পা নগরীর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
জিতেন সেন ২০০৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫২ সালে ১৬ই জানুয়ারি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিড়াট গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত বামরাজনীতি ও সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে জিতেন সেন বাম ঘরানার ছাত্র জাতি মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা পেশায় তিনি জাতীয় দৈনিক, দৈনিক আওয়াজ, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক মানচিত্র, সাপ্তাহিক সমাচার সহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন - সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রদান করেন।
তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ব্রতী হয়ে আজীবন বিপ্লবী জিতেন সেন ৬৯ এর গণ আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ, ভূমিহীন, ক্ষেতমজুর আন্দোলন, কৃষক, শ্রমিক আন্দোলন, ৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সিলেট বিভাগ আন্দোলনসহ এদেশের সকল এ প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সাংবাদিক জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে বিদেশি লাউ চাষে বাম্পার ফলন,সৌখিন কৃষকের মুখে হাসি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বোরখাড়া-ব্রাহ্মণগাঁও গ্রামের সড়ক পাকা করনের কাজের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এখন টুইটার থেকেও আয় করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ই-সিম যুক্ত করা যাবে যে স্মার্টওয়াচে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঠাওয়ে এবার পছন্দমতো ভাড়া নির্ধারণ করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পৈত্রিক বসতভিটার ২৬ ঘর গুড়িয়ে দিলো প্রশাসন, খোলা আকাশের নিচে নারীশিশুসহ ৪৫ জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নালিয়া জামিয়া ইমদাদিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce