জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

পুণ্যভুমি ডেস্ক

নভেম্বর / ০৭ / ২০২২

জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক
ad-spce

জালজালিয়াতি ও প্রতরণার অভিযোগে করা মামলায় ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর মূখ্য হাকিম (সিএমএম) আদালতের বিচারক মেহেদি হাসান তার জামিনের আদেশ দেন।

সোমবার দুপুরে কাজী এরতেজার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১ নভেম্বর খিলক্ষেত থানায় করা জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলায় রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরের দিন তাকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তার সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

ad-spce

গণমাধ্যম

ad-spce

সর্বশেষ আপডেট

জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে বিদেশি লাউ চাষে বাম্পার ফলন,সৌখিন কৃষকের মুখে হাসি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বোরখাড়া-ব্রাহ্মণগাঁও গ্রামের সড়ক পাকা করনের কাজের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এখন টুইটার থেকেও আয় করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ই-সিম যুক্ত করা যাবে যে স্মার্টওয়াচে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঠাওয়ে এবার পছন্দমতো ভাড়া নির্ধারণ করা যাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পৈত্রিক বসতভিটার ২৬ ঘর গুড়িয়ে দিলো প্রশাসন, খোলা আকাশের নিচে নারীশিশুসহ ৪৫ জন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নালিয়া জামিয়া ইমদাদিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কর্তৃপক্ষের উদাসীনতায় সৈয়দপুরে এবার রেলের ৫ টি পানির ট্যাংকীও ধ্বংসের পথে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce