কানাইঘাটে প্রবাসীর জায়গার উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণের ঘটনায় আদালতে মামলা

কানাইঘাট প্রতিনিধি

নভেম্বর / ১৯ / ২০২২

কানাইঘাটে প্রবাসীর জায়গার উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণের ঘটনায় আদালতে মামলা
ad-spce

সিলেটের কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এক দুবাই প্রবাসীর বসত বাড়ির পৈত্রিক ও খরিদা জায়গার উপর জোরপূর্বক ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দুবাই প্রবাসী ইসমাইল আলী নিজের পৈত্রিক ও খরিদা সম্পত্তির উপর জোরপূর্বক ভাবে প্রভাবশালীরা কর্তৃক বসত ঘর নির্মাণ বন্ধে সিলেটের বিজ্ঞ আদালতে গত বৃহস্পতিবার দরখাস্ত মামলা দায়ের করলে আদালত প্রবাসীর জায়গার উপর বসত ঘর নির্মাণ বন্ধ সহ ১৪৪ ধারা জারি করে কানাইঘাট থানা পুলিশকে শান্তি-শৃঙ্খলা বজায় সহ প্রতিবেদন দাখিলের আদেশন দেন।
আদালতের আদেশে বৃহস্পতিবার রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে ১৪৪ ধারা জারি করার নোটিশ প্রদান করেন।
ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামের রইছ উদ্দিনের পুত্র দুবাই প্রবাসী ইসমাইল আলী জানান তার পিতার পৈত্রিক সম্পত্তি ও খরিদা ভিট বাড়ির অনুমান ৫ শতক জমির উপর আপন চাচা আমান উদ্দিন ও চাচাতো ভাই তোতা মিয়া গংরা জোরপূর্বক ভাবে মাস খানেক পূর্ব থেকে পাকা বসত ঘর নির্মাণ কাজ শুরু করলে বাড়িতে থাকা একমাত্র মা নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন। তারপরও ঘর নির্মাণ অব্যাহত রাখলে প্রবাসী ইসমাইল আলী নিজ সম্পত্তি রক্ষা করার জন্য গত ২ নভেম্বর দুবাই থেকে বাড়িতে এসে ঘর নির্মাণে বাঁধা প্রদান করলে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রবাসী ইসমাইল আলী ৩ নভেম্বর কানাইঘাট লিখিত অভিযোগ দায়ের করলে থানার এস.আই সোহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘর নির্মাণ বন্ধ রাখার জন্য আমান উদ্দিন ও তোতা মিয়া গংদের বলা সত্তে¡ও তারা ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। নিজের পৈত্রিক সম্পত্তি ও খরিদা জায়গার উপর পাকা ঘর নির্মাণ বন্ধ করার জন্য শেষ পর্যন্ত প্রবাসী ইসমাইল আলী আদালতের স্মরণাপন্ন হলে আদালত বিরোধপূর্ণ জায়গার উপর স্থিতাবস্থাদেশ জারি করেন।
নিরীহ প্রবাসী ইসমাইল আলী জানান, তার পৈত্রিক ৮ শতক ও খরিদা ২২ শতক ভিট বাড়ির জায়গা যাবতীয় কাগজপত্র সহ রেকর্ড, নামজারি রয়েছে। কিন্তু আপন চাচা আমান উদ্দিন ও চাচাতো ভাই তোতা মিয়া গংরা তাকে নিরীহ পেয়ে অন্যায় লাভের আশায় তার পৈত্রিক ও খরিদা সম্পত্তি জবর দখলের চেষ্টা করে যাচ্ছেন। নিজের সম্পত্তি রক্ষা করার জন্য ইসমাইল আলী দুবাই থাকা অবস্থায় প্রশাসনের সহযোগিতা চেয়ে সংযুক্ত আরব-আমিরাত বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তিনি সিলেটের পুলিশ সুপার ও কানাইঘাট থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

কানাইঘাটে প্রবাসীর জায়গার উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণের ঘটনায় আদালতে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : নেতৃত্বে শাব্বির-আবিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মুজিব বর্ষের ঘর ও বর্ডার হাট নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে ইউএনও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উপহার নিয়ে নিহত পুলিশ সদস্য সুমনের পরিবারের পাশে তার সহকর্মীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট: আখেরি মুনাজাতে শেষ হল ইজতেমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলকে নিয়ে লন্ডনে গোলাপগঞ্জ কমিনিটি ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি : গভর্নর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুনেদ আহমদের মৃত্যুতে সিলেট জেলা আ'লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে চারদফা দাবীতে ৩৬ ঘন্টা পরিবহন ধর্মঘট চলছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরিবহন র্ধমঘটঃ নৌকায় ভর করে সিলেটে বিএনপি নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce