খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে বেশি করে উৎপাদন বাড়াতে হবে: ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০৫ / ২০২২

খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে বেশি করে উৎপাদন বাড়াতে হবে: ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
ad-spce

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সম্ভাবনা এ দেশের মাটির উপরের সম্পদকে কাজে লাগতে হবে। খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে বেশি করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভ‚মির উপযুক্ত ব্যবহারের কোন বিকল্প নেই। বর্তমান সরকার দেশের কৃষি উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে কৃষি উন্নয়নে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে কৃষি উন্নয়ন একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। এ আন্দোলনে সকলকে শরিক হতে হবে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার ৫ ডিসেম্বর সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কৃষি স¤প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।
সিলেট মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বুরহান উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট  সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুনফিক আহমদ চৌধুরী।
আলোচনা সভায় কৃষি স¤প্রসারন অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন, সরেজমিন গবেষণা বিভাগ বারি সহ কৃষি সংশ্লিষ্ট  বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্তিকা দিবস উপলক্ষে সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে বেশি করে উৎপাদন বাড়াতে হবে: ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নারী শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো সমাজ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না: প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন এক যুগান্তকারী অনুষ্ঠান: জেলা পরিষদ চেয়ারম্যান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা, চিকিৎসা ও মানব সম্পদ উন্নয়নে সীমান্তিক সারাদেশে কাজ করছে: ড. আহমদ আল কবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ ৬ই ডিসেম্বর হানাদার মুক্তির উল্লাসে মেতে ওঠার দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরশহরের প্রাণ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ মস্তোরা সেতু! 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জে ৪ দিন ব্যাপী ফটোগ্রাফি কর্মশালার উদ্বোধন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক মাসে তিনবার সম্মেলনে তারিখ পরিবর্তন, চতুর্থ দফায় তারিখ নির্ধারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce