নীলফামারীর কিশোরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী -২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়ার্ড আয়োজন উপলক্ষে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নৃর-ই-আলম সিদ্দিকী'র সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি বলেন, আগামীকাল ৯ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে একদিনের জন্য ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। সরকারী সকল সুবিধা সাধারণ মানুষের হাতের নালাগেই থাকবে।
মেলার প্রতিপাদ্য বিষয় সমূহ ঃ উদ্ভবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান। চারটি প্যাভিলিয়নে মেলায় শিক্ষা স্বাস্থ্য ও কৃষি সহ সকল যে কোন বিষয়ে এবং জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সহ যে কেউ অংশ দিতে পারবেন।
তিনি আরো বলেন, ধীরে ধীরে সব কিছু ডিজিটাল সেবার আওতায় চলে আসবে। কোন ব্যক্তির কোন উদ্ভাবন থাকলে উপজেলা প্রশাসনকে অবহিত করলে আমরা তাকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আওতায় আনার সুযোগ করে দিবো। হাতের মুঠোয় থাকবে সরকারী সকল সুবিধা।
দিন দিন শিক্ষিতের হার বেড়েই চলছে। সে চিন্তা ভাবনা থেকে সরকার শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক ইয়ামিন কবির স্বপন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।