কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২৬

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত
ad-spce

মৌলভীবাজারের কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে। নিহত শিশুদের নাম জিসান আহমেদ (১২), ইমাদ আহমেদ (৯), লাবিব আহমেদ (৭)। শিশুদের মধ্যে দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটানা ঘটে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

তিনি জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জরুরি ভিত্তিতে ৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce