জাতীয় অধ্যাপক, তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্টাতা ব্রিগেডিয়ার (অব) ডাঃ আব্দুল মালিক বলেছেন, মানুষের জন্ম নয় কর্মই যুগ যুগান্তর বাঁচিয়ে রাখে। মানুষ যে ধর্মের বা বর্ণের হউক না কেন তাঁকে জ্ঞান অর্জন করতে হবে। মানুষের কল্যানে কাজ করে যেতে হবে। সব ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। তিনি পবিত্র কুরআন শরীফের বিভিন্ন আয়াত তুলে ধরে বলেন, নামাযের সময় নামায পরে রিজিকের জন্য কাজ করার কথা বলা হয়েছে । ধর্ম ও কর্ম পালনে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, সম্মান ও সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করা যায়। আপনারা সৃজনশীল শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলবেন। আপনারা এই এলাকায় একটি পাঠাগার গড়ে তুলবেন। এই সংগঠন অনেক ভালো কাজ করছে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তিনি 'ফ্রেন্ডস ১৯৯০' সামাজিক সংগঠনের উদ্যোগে তাঁকে দেওয়া 'গুণীজন' সম্মাননায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। শনিবার (২২ অক্টোবর) রাত আটটার সময় সিলেট নগরীর ৪১নং ওয়ার্ডের মুহিব সেন্টারে এই গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়।
"ফ্রেন্ডস ১৯৯০" এর চেয়ারম্যান আবুল হোসেন রুহেল এর সভাপতিত্বে ও পরিচালক খসরুজ্জামান খসরুর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ রফিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ১৯৯০ এর পক্ষ থেকে পরিচালক আব্দুর রব, বিশিষ্টজন সমাজসেবী রফিকুল ইসলাম রফু, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি গোলাম হাফিজ লোহিত।
এ সময় ফ্রেন্ডস ১৯৯০ সংগঠনের সকল সদস্য, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সকল পযার্য়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতীয় অধ্যাপক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্টাতা ব্রিগেডিয়ার (অব) ডাঃ আব্দুল মালিক এর হাতে ফ্রেন্ডস ১৯৯০ পক্ষ থেকে এক সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।