বিজ্ঞপ্তি
অক্টোবর / ২২ / ২০২২
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর রোটারিয়ান রুহেলা খান
চৌধুরী, পিএইচএফ, বলেছেন, অসহায় মানুষের কল্যান সাধনের লক্ষ্যে রোটারী
ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। চিত্ত ও বিত্তের সমন্বয় সাধনের মাধ্যমে সমাজের
অসহায় মানুষের কল্যানে কাজ করাই আমাদের লক্ষ্য।
রুহেলা খান চৌধুরী
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে জেলা গভর্নর অফিসিয়াল ক্লাব
ভিজিট ও ১৬৫৩ তম সাপ্তাহিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন। তিনি আরো বলেন, রোটারী ক্লাব সারা বিশ্বে অসহায় ও দরিদ্র মানুষের
কল্যানে কাজ করে যাচ্ছে। রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ এর উদ্যোগে অচিরেই
চট্টগ্রামে একটি কিডনি হসপিটাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমাজের সকল
শ্রেণির মানুষের সহায়তায় এই হাসপাতাল মানুষের কল্যানে সেবা প্রদান করবে।
রোটারী
ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: ইমাদ
উদ্দিন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা গভর্নর নমিনী রোটারিয়ান এ.এইচ. এম ফয়ছল আহমেদ, এমপিএএইচএফ, ক্লাবের
ফাস্ট জেন্টেলম্যান রোটারিয়ান জিয়াউদ্দিন চৌধুরী, পিএইচএফ, জেলা সেক্রেটারি
রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, রোটারী এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান হানিফ
মোহাম্মদ, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান মো: বদরুল আলম চৌধুরী, পিএইচএফ,
জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান মো: শাহেদ হোসেন, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর
রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, এসিসট্যান্ট গভর্নর রোটারিয়ান মো:
আতিকুর রেজা চৌধুরী, পিএইচএফএমসি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, পিএইচএফ।
অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. তানবিরুল
আরেফীন, আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদ, আরএফএসএম,
রোটারিয়ান ডা. শিবনাথ ভট্টচার্য্য, রোটারিয়ান ডা. সামিয়া তারান্নুম,
রোটারিয়ান সৈয়দ শোয়েবুর রহমান, পিএইচএফ, রোটারিয়ান এএসএমজি কিবরিয়া,
আরএফএসএম প্রমুখ।
ধন্যবাদ বক্তব্য রাখেন, এসিসট্যান্ট গভর্নর
রোটারিয়ান প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ। শুরুতে পবিত্র কালামে পাক তেলাওয়াত
করেন রোটারিয়ান এডভোকেট আব্দুল হাফিজ। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান
প্রফেসর মো: জাকির আলী, আরএফএসএম। অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট
রোটারিয়ান ডা: তানবিরুল আরেফীনের সৌজন্যে একজন দুস্থ অসহায় মহিলাকে একটি
সেলাই মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর রোটারিয়ান
রুহেলা খান চৌধুরী, পিএইচএফ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও
উপহার সামগ্রী প্রদান করেন ক্লাব সদস্যবৃন্দ।