বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১৬ / ২০২২
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এসএমপি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা স্টেডিয়ামে পুলিশের বিভিন্ন ইউনিট, আনসার, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজ,স্কাউট দলের প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উক্ত প্যারেড ও কুচকাওয়াজে সিলেট মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় স্থান অধিকার করে ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট দ্বিতীয় স্থান অধিকার করে। বেলা ১১.০০ ঘটিকার সময় কবি কাজী নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেটে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধ্বনা ও আলোচনা সভা আয়োজন করে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ। উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিলেট জনাব মোঃ মজিবর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়, এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়, পুলিশ সুপার সিলেট জেলা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।