শাবিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ প্রদান

শাবি প্রতিনিধি

নভেম্বর / ২৯ / ২০২২

শাবিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ প্রদান
ad-spce

বিশ্ববিদ্যালয়ের কোথাও অগ্নিসংযোগ ঘটলে তাৎক্ষণিক আগুন নেভানোর কলাকৌশল শেখাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিরাপত্তাকর্মীদের মাঝে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভবন রয়েছে। আগামীতে বহুতল ভবন নির্মাণ হবে। আমরা ইতোমধ্যে নির্মিত ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র লাগিয়েছি। তবে আমাদের নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের অভাব রয়েছে। তাদের প্রশিক্ষণ নিশ্চিত করতে আমরা এ কর্মসূচীর আয়োজন করেছি।
এসময় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান, মুস্তাফিজুর রহমান। প্রশিক্ষণের আয়োজনে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শাবিতে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবির ‘ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ইউনিট কমিটি গঠনে মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসিতে ৪৩টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে শীতের সবজি বাজারে এলেও দাম চড়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নীলফামারী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, নগদ অর্থসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী হাসপাতাল নিয়ে ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে স্কুলভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্ভোধন করলেন মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce