শাবিতে পিএসএস বিভাগের ‘পাঠক্রম উন্নয়নে’ শীর্ষক কর্মশালা

শাবি প্রতিনিধি

নভেম্বর / ১০ / ২০২২

শাবিতে  পিএসএস বিভাগের ‘পাঠক্রম উন্নয়নে’ শীর্ষক কর্মশালা
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের উদ্যোগে ‘পাঠ্যক্রম উন্নয়নে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর ৩০০১নং কক্ষে ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল’র (আইকিউএসি) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুণগত মান উন্নয়ন প্রয়োজন। বিভাগের সার্বিক উন্নয়নে শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে । শাবিপ্রবিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ধরে রাখতে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের মান উন্নয়নের প্রয়োজন । একই সঙ্গে শিক্ষকদের নৈতিকতার গুণও প্রয়োজন বলে মনে করেন উপাচার্য।
তিনি বলেন, কোনো অনিয়ম ছাড়াই আমরা বিশ্ববিদ্যালয়ে সেরা সেরা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছি। শিক্ষকদের গুণগত মান উন্নয়নের জন্য এ কর্মশালা অনেক সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরাও সুফল পাবে।
এছাড়া তিনি বলেন, সদ্য নিয়োগ পাওয়া ও তরুণ শিক্ষকদের জন্য ইউজিসির সহযোগিতায় ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যাতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক দিক দিয়ে আরও ভালো করতে পারে।      
শিক্ষার্থীদের একাডেমিক দিককে গুরুত্বের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকেও গুরুত্ব দিতে হবে জানিয়ে উপাচার্য বলেন, তাদের মেধাবিকাশে এসব কার্যক্রম জরুরি। এজন্য আমরা সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে পারি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। এছাড়া আলোচক হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল ও সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম।
এসময় আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ড. মো. সাহাবুল হক, সহযোগী অধ্যাপক ড. মাসুদ সরকার, ড. ফাহমিদা আক্তার, সহকারী অধ্যাপক সৈয়দা ইসমত আরা জাহান, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালাম, সহকারী অধ্যাপক হাজেরা আক্তার, সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম ও সহকারী অধ্যাপক আবু সুফিয়ান।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শাবিতে পিএসএস বিভাগের ‘পাঠক্রম উন্নয়নে’ শীর্ষক কর্মশালা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে মুক্তিযোদ্ধার সম্পদ দখলের উদ্দেশে অপপ্রচারের অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসুস্থ সাংবাদিক আফতাব উদ্দিনের শয্যাপাশে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল শহীদ নূর হোসেন দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাজীদের জন্য মক্কায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce