বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১৪ / ২০২২
শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২২ উপলক্ষে অদ্য ১৪.১২.২০২২ খ্রিঃ তারিখে স্মৃতিস্তম্ভে সকল বুদ্ধিজীবি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিলেট জনাব মোঃ মজিবর রহমান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়, এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়, পুলিশ সুপার সিলেট জেলা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিষ্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ