শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের
স্থানীয় শিমুলতলা নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায়,
পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেনের সভাপতিত্বে
সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য, আপ্তাব আলী কালা মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম রফিকুল হক,
যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,অখিল চন্দ্র বিশ্বাস। আইন বিষয়ক সম্পাদক
সিদ্দিকুর রহমান রুকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, মহিলা বিষয়ক
সম্পাদক আয়শা আক্তার, সদস্য তেরা মিয়া, প্রকাশ চন্দ্র সরকার, আফাজ উদ্দিন,
শাহ-আলম। পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর
রহমান।কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তামান্না
আক্তার হেনা।
আরও উপস্থিত
ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খায়ের মিয়া, সাধারণ সম্পাদক
ওবায়দুল্লাহ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সায়েদ হোসেন, সাধারণ সম্পাদক
খলিলুর রহমান। ৯নং ওয়ার্ডের সভাপতি রুহেল মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান
উপজেলা যুগ্ন-আহবায়ক আব্দুল জব্বার সহ প্রমুখ।
উল্লেখ্য
যে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে
নির্বাচিত হয়েছেন আবিদুর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক আলমগীর আলম।