সংস্কৃতির সম্পর্ক সীমান্তের কাঁটাতার সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০৮ / ২০২২

সংস্কৃতির সম্পর্ক সীমান্তের কাঁটাতার সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা
ad-spce

সংস্কৃতিরও একটা নাড়ী আছে, আর এই নাড়ির সম্পর্ক সীমান্তের কাঁটাতার, সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা। এ কারণেই সিলেটের সংস্কৃতি বিশ্বময় ছড়িয়েছে। সিলেটে অবস্থান না করলেও বিদেশের মাটিতে থাকা লাখো লাখো সংস্কৃতিসেবীরা সিলেটের সংস্কৃতি বুকে লালন করে চলেছেন। বিশ্ব বাঙালিদের মাতিয়ে রেখেছে রাধারমন, আরকুম শাহ, হাসন রাজা, বাউল করিমের কালজয়ী গান। ১৯৪৭ সালে দেশ ভাগ হলেও সিলেটের সংস্কৃতি, সাংস্কৃতিক চর্চা এপারে ওপারে এখন বহমান। তাই আসামের বাংলাভাষীদের সাথে সিলেটের সেতুবন্ধন গড়ে তোলা সময়ের দাবি। এতে এপার ওপার বাংলার সিলেটি, বাংলা, বাঙালির সাংস্কৃতিক আন্দোলনকে যুগের সাথে তাল মিলিয়ে বেগবান করা যাবে। সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের কনফারেন্স হলে আয়োজিত শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক মতবিনিময় সভায় বক্তারা একথাগুলো বলেন।  
গতকাল সোমবার সন্ধ্যায় মণিপুরী মণিপুরী সমাজকল্যাণ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। সিলেট জেলা শাখার সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কন্ঠযোদ্ধা বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ হিমাংশু বিশ্বাস, সাংবাদিক সাত্তার আজাদ, সাংবাদিক আকাশ চৌধুরী, গীতকবি আহমেদ বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব দীপাল কুমার সিংহ, সংস্কৃতিকর্মী ডা: ইউ কে সিনহা, সাংবাদিক অমিতা সিনহা, সংস্কৃতিকর্মী বিধান চন্দ্র রায়, প্রসন্ন কুমার সিংহ, রণজিৎ সিংহ,  বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তু মণি সিংহ, অনিল রাজকুমার, রথীন্দ্র কুমার সিংহ, লিটন সিংহ প্রমুখ।
শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক মতবিনিময় অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় গীতিকবি সৈয়দুর রহমান, শিল্পী এন আর নারায়ণ, আসামের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহা, শিল্পী ঋষি সিনহা ও অভিনেতা মিলন সিংহকে।
অনুষ্ঠানের আয়োজকরা আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব রাসোৎসবের বিষয়ে আলোকপাত করে উৎসবে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি শ্রীভুমি সিলেটে কবিগুরু রবি ঠাকুর পদার্পণের ১০৩তম স্মরণোৎসব বর্ণাঢ্য আয়োজনে পালন করায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ও মাছিমপুরের সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সংস্কৃতির সম্পর্ক সীমান্তের কাঁটাতার সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট অঞ্চলের প্রতি ইঞ্চি জমি উৎপাদনের আওতায় আনতে হবে: মো.মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত আরেক বলিউড অভিনেতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কন্যা সন্তানের মা হলেন আলিয়া, বাবা রণবীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা যুব মহিলা লীগের সম্মেলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাসেলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ' রিকশা গার্ল'

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইডোটকো বাংলাদেশ’র বিরুদ্ধে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে ২০ হাজার মানুষের সমাগম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce