সুনামগঞ্জের সদর উপজেলায়বমুজিববর্ষের ঘর পরিদর্শন করেছে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
সোমবার
সকালে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার এলাকায় ভূমিহীন ও
গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উপহার স্বরূপ
জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় প্রদানকৃত ঘর সরেজমিন পরিদর্শন।
এ
সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজিসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী
সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন
পরিদর্শন কালে তিনি ঘরগুলো ঘুরে দেখেন এবং আশ্রয় নেয়া পরিবারগুলোর
সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজখবর নেন।