সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ
দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
র্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা
চত্বরে বঙ্গবন্ধু মোরালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন
শেষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনির
সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,উপজেলা প্রেসক্লাব
সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক
শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।