তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
‘কাউকে
পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত
জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর এর আয়োজনে র্যালী শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা
সভা অনুষ্টিত হয়।
আলোচনা
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা,
উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,
উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, রবিউল হাসান, উপসহকারী উদ্ভিদ
সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শওকত হাসান প্রমূখ।