আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ৩০ / ২০২২

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ad-spce

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন। মন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।কিন্তু এটা কীভাবে করলো আমার জানা নেই।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, কেউ যদি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলব।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে। এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নেই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশিষ্ট ব্যবসায়ী কবির চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাসেল আহম্মেদ’র ১৬তম মৃত্যু বার্ষিকীতে সিলেট জেলা যুব মৈত্রীর আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যাংকিং বিধি-বিধান মেনে কাজ করার মাধ্যমে পূবালী ব্যাংক জনগণের আস্তার প্রতীকে পরিণত হয়েছে : উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুর কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগীয় গণ সমাবেশ থেকে সুনামি সৃষ্টি করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাস বন্ধে সিএনজি-অটো রিক্সার অতিরিক্ত ভাড়ায় দূর্ভোগে যাত্রীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে পাহাড় টিলায় চাষ হচ্ছে বিদেশি কফি কাজুবাদাম ও আনারস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce