বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতে ধীরগতি বেড়েছে ভোগান্তি

বিশ্বনাথ প্রতিনিধি

অক্টোবর / ২৪ / ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতে ধীরগতি  বেড়েছে ভোগান্তি
ad-spce
সিলেট বিশ্বনাথ উপজেলা জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। উপজেলা শহরের  প্রধান সড়ক গুলো এখন মরণফাদঁ। দেখেও দেখার কেউ নেই। অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে বিভাগের বড় বড় রাস্তা থেকে শুরু করে গ্রামের রাস্তাগুলো অবস্থা করুণ। সড়ক গুলোতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি খাজাঞ্চি কামাল বাজার সড়ক ও বিশ্বনাথ জগন্নাথপুর সড়ক নিয়ে জনমনে আতংক সৃষ্টি হলে স্হায়ী সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান সংসদ অধিবেশনে দুটি রাস্তা মেরামত নিয়ে আলোচনা করেন। সর্বশেষ স্হানীয় সরকার মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক শেষে আগামী ডিসেম্বর এর মধ্যে কাজ শুরু ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এ দুটি সড়ক ছাড়াও উপজেলার অর্ধ শতাধিক জনগুরুত্বপূর্ণ সড়ক এখন চলাচলের অনুপযোগী।
সম্প্রতি সিলেটে সড়ক ও জনপথ বিভাগের অধীনে সিলেট বিভাগের মাত্র ৩১ টি রাস্তা মেরামতের জন্য ৬৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এসবের টেন্ডার প্রক্রিয়া শেষের দিকে থাকলেও ২০২৩ সালের আগে কাজ শুরুর সম্ভাবনা নেই।
যদিও সওজ’এর বরাদ্দের কাজ আগামী ২ মাসের মধেই শুরুর কথা রয়েছে। একই সাথে এলজিইডি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে। ফলে ২০২৩ সালের আগে রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সড়ক ও জনপথ বিভাগ সিলেট-এর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, বিভাগের ৩১টি রাস্তা মেরামত করতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার জন্য বরাদ্দ পাওয়া গেছে ২০ কোটি টাকা। সিলেট জেলার কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হতে ১ মাস সময় লাগে।
সিলেট বিভাগে রাস্তা মেরামতে অফিসিয়াল অনেক প্রক্রিয়া রয়েছে এ গুলো শেষ কওে আগামী বছরের (২০২৩ সালের) শুরুতে সংস্কার কাজ শুরু হতে পারে। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ সাড়ে ৩ বছর ধরা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতে ধীরগতি বেড়েছে ভোগান্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ ষ্ঠেডিয়ামে গ্রামগঞ্জের দাওয়াতি কুস্তি খেলার টিকিট বাণিজ্য সচেতন মহল ক্ষোভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্যোগ মোকাবেলায় স্কাউটরাই সর্বাগ্রে এগিয়ে আসে: সিলেটের বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে মুজিববর্ষের ঘর পরিদর্শনে ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘সিত্রাং’ এর কারনে সোমবার সন্ধ্যা থেকে ওসমানী বিমান বন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাইক্লোন: ঘুর্ণিঝড় সিত্রাং আঘাত হানছে বাংলাদেশেই, দুই বন্দরে ৭ নম্বর সিগন্যাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ১৯ জেলায় আঘাত হানতে পারে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce