দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ২০ / ২০২২

দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার
ad-spce
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় এজহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। 
শনিবার দিন ভর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তারা হলেন,বিদ্রোহী গ্রুপের বহিস্কৃত সাবেক মেয়র মোশাররফ মিয়ার মামাত ভাই উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল আলেকের ছেলে রহমত আলী, তাড়ল গ্রামের নুরে আলম চৌধুরী,চানপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে সন্ঞ্জু দাস ও ঘাগটিয়া গ্রামের আফতাব আলীর ছেলে রায়হান মিয়া।
গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ঘটনার তিনপর গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর)সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ কলিম উদ্দিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াসহ ৮১ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনের আদালতে দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়,গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত  যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া তার অনুসারীদের  নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষা মন্ত্রী নুরল ইসলাম নাহিদ,সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হন।


ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মানজনক পেশা সাংবাদিকতা, শিক্ষকতা ও রাজনীতি: রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ রবিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পাগলি মা হলেও বাবা হল না কেউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবৈধ যানবাহন বন্ধের দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট সেই সড়কে অবৈধ ইজিবাইক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মটর সাইকেল চাপায় শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সংকট উত্তোরণের এটি পথ: মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সারাবিশ্বে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসিকে বলেছি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল শিরোপা জিতবে : নেইমার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce