গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানোর বিষয়ে সরকারের কাছে ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০১ / ২০২২

গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানোর বিষয়ে সরকারের কাছে ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
ad-spce

গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র কাছ থেকে সরকারের কাছে ক্ষমতা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বন্দরবন্দরবাজারস্থ পাকশী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানের ক্ষমতা নিজের কাছে নিয়েছে সরকার। কোন প্রক্রিয়ার ভিতরে না গিয়ে সরকার চাইলেই যাতে জ্বালানি তেলের মত বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্বাহী আদেশে নির্ধারণ করতে পারে। এ জন্য আইনে সংশোধন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠন করেছে। বিইআরসি-কে এত দিন ঠুঁটো জগন্নাথ করে রেখেছিল। এখন সেটি পুরোপুরি অকার্যকর করে ফেলা হয়েছে সংশোধনের মাধ্যমে।
দেশবাসীর প্রশ্ন বৈশ্বিক চরম অর্থনৈতিক মন্দা ও জ্বালানীর তীব্র সংকট ও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সময়ে মাননীয় চৌকস প্রধানমন্ত্রী এই সংকটকে মহান আল্লাহর রহমতে অনেকটা সামাল দিয়ে উঠেছেন। হঠাৎ কেন বিইআরসি’র আইন সংশোধন করা হলো। কার স্বার্থে? আমলাতন্ত্র জিন্দাবাদ, ইনসাফ তদন্ত মুর্দাবাদ। এটা দেশবাসী মানে না। দেশবাসী মনে করে এই আইন সংশোধনের মাধ্যমে অসংগঠিত, সরলপ্রাণ, নির্দোষ লক্ষ্য লক্ষ্য গ্যাস বিদ্যুৎ গ্রাহকদের সাথে অবিচার করা হয়েছে। এই সিদ্ধান্ত অসাংবিধানিক। এমনিতে অনেক অনেক পরিবার আছেন গ্যাস না জ্বালিয়ে মাসের পর মাস বিল দিচ্ছেন। এটা কোন ইনসাফের কথা। বাসা-বাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ কেন তরান্বিত হচ্ছে না তা বোধগম্য নয়। জ্বালানি বিশেষজ্ঞদের মতে গ্যাস খাতে সিসটেম লসের নামে চুরি ও অনিয়ম বন্ধে প্রিপেইড মিটার স্থাপনের বিকল্প নেই।
আগুনের লেলিহান শিখার মত দ্রব্য মূল্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর সাথে পাল্লা দিয়ে শিক্ষা উপকরণ ও জরুরী ঔষধগুলোর দাম বেড়েই চলেছে। এই সবকিছুর মূলে হচ্ছে উচ্চ পর্যায়ের বড় বড় দুর্নীতিবাজদের কারসাজি। সংবিধান রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকার যেভাবে শক্তহাতে করেছে ঠিক একই ভাবে বড় বড় দুর্নীতিবাজ ও মুনাফাখোরদের তালিকা করে এদের বিরুদ্ধে কঠো শাস্তির ব্যবস্থা করতে পারলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব ইনশাআল্লাহ। ফলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বৈশ্বিক নিদারুণ সংকটকালে কোনো অবস্থায় আবাসিক গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণ মেনে নিবে না।  
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মামুনুর রশীদ এডভোকেট, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ডাঃ অরুণ কুমার দেব, মীর আব্দুল করিম পাখি মিয়া, যুব পদকপ্রাপ্ত এহসানুল হক তাহের, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, তারেক আহমদ বিলাস, আব্দুল মুতওয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুস সালাম চৌধুরী সুহেল, ব্যবসায়ী নেতা গোলজার আহমদ, রফিকুল ইসলাম শিতাব, আফছারুজ্জামান আফছার, কয়েছ আহমদ সাগর, শাহিদুর রহমান জুনু, সাংবাদিক শহিদ আহমদ খান, মুহিবুর রহমান, সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুবনেতা ইমাম হোসেন, নিয়াজ কুদ্দুস খান, মাহবুব ইকবাল মুন্না, রিকন তালুকদার লিকন, সৈয়দ নুর আহমদ জুনেদ, সন্তোষ দেব প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন জাতের ধান বীজ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিসচা’র ২৯তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখার বর্ণাঢ্য র‌্যালি ও ছাগল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানোর বিষয়ে সরকারের কাছে ক্ষমতা নেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শপথ নিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ভিপি শামীম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহান বিজয়ের মাস বরণ করলো সিলেট জেলা প্রশাসন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরণ করলেন বিভাগীয় কমিশন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জ আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মটর সাইকেল শোভাযাত্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce