সুনামগঞ্জে জেলা প্রশাসন কল্যাণ ট্রাস্ট' এর শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বুধবার
বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি
হিসেবে উদ্বোধন করে অদম্য মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থ অসহায় ব্যক্তিদের
আর্থিক সহায়তা বিতরণ করেন তিনি।
জেলা
প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপার
মোহাম্মদ এহ্সান শাহ, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন,
সুনামগঞ্জ জেলা প্রশাসন কল্যাণ ট্রাস্ট বোর্ড এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন
প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা
প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান,সুনামগঞ্জ জেলা প্রশাসন কল্যাণ ট্রাস্ট
থেকে অদম্য মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায় দূরারোগ্য ব্যধিগ্রস্থ ৫০
জনকে দশ হাজার টাকা করে পাঁচ লক্ষ টাকা বিতরণ করেন বিভাগীয় কমিশনার। এই
ধারাবাহিক অব্যাহত থাকবে।